স্টাফ রিপোর্টার
৬৪ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ জন। আক্রান্তদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ২ জন এবং ছাতক উপজেলার ৮ জন।
শনিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৯৪ জন। এরমধ্যে সর্বোচ্চ ৩১ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ২৬ জন, তাহিরপুর উপজেলার ১২ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলার ৪ জন, ধর্মপাশা উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ১২ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯৩৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮০৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৩৯৫ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৮৯৩ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৫০ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৮০০ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮৪ জন।
সিলেট বিভাগে ১২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৯২৯ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ১৯১ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন রোগী। বিভাগে করোনায় মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৬২ জন। সিলেটের চার জেলা মিলে ২৯৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে সুনামগঞ্জ জেলায় ৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।