স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, তাহিরপুর উপজেলায় ৩ জন, ধর্মপাশা উপজেলায় ৮ জন।
এদিকে নতুন করে সুস্থ হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ৬ জন।
রবিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ১৮৭ জন। এরমধ্যে সর্বোচ্চ ৪৮ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৩১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলার ১৯ জন, দিরাই উপজেলার ২৪ জন, ধর্মপাশা উপজেলার ২৮ জন, জগন্নাথপুর উপজেলার ২৮ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলায় ৫ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩০৫৬ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৩৩ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৬৮৬ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ১৫২ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৯৯ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,০৮২ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৭ জন।