- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনা শনাক্ত ২জন, সুস্থ ৫৬ জন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ জন। ৬ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ সদর উপজেলায় ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এনিয়ে সুনামগঞ্জ সদর উপজেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১৮১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১০৯ জন।
এদিকে জেলায় করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ৫৬ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৫ জন, ছাতক উপজেলায় ৪ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৭ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ২৬ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৮ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলায় ২জন, ধর্মপাশা উপজেলায় ২জন, ছাতক উপজেলায় ৯ জন, জগন্নাথপুর উপজেলায় ১জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১জন।
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ২৭০৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৫৮৫ জন।

  • [১]