ছাতক প্রতিনিধি
ছাতকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ছাতক পৌরসভার উদ্যোগে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। করোনা ভাইরার পরিস্থিতি সৃষ্টির পর থেকে পৌর নাগরিকদের নিরাপত্তায় শহরের প্রধান সড়কসহ অলি-গলিতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। মেয়র আবুল কালাম চৌধুরীর পরিকল্পনায় ও নির্দেশনায় পৌর কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
পৌর নাগরিকদের মধ্যে কর্মহীন অসহায় মানুষের মাঝে সরকারি ও ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করছেন মেয়রসহ পৌর পরিষদ। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ছাতক পৌরসভার উদ্যোগে নিয়মিত হাত ধোয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে পানির ট্যাংক ও বেসিন স্থাপন করা হয়েছে। একই সাথে পানির ট্যাংকে নিয়মিত সাবান সরবরাহ কর হচ্ছে।
পৌর কাউন্সিলররা জানান, পৌর শহরে চলমান বিভিন্ন কার্যক্রম মেয়র আবুল কারাম চৌধুরীর নির্দেশনায় পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রম প্রায় সময়ই মেয়রের উপস্থিতিতে ও ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা, সরকারী খাদ্য সহায়তা বিতরণ এবং পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনায় কাউন্সিলরদের সাথে মেয়র আবুল কালাম চৌধুরী সার্বক্ষণিক মুঠোফোনে যোগাযোগ রক্ষা করছেন। এখানে করোনা ভাইরাস পরিস্থিতির সূচনা লগ্নে পৌর নাগরিকদের মাঝে ৫ হাজার মাস্ক , পৌর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মাস্ক, গ্লাফস, পিপিই এবং কর্মরত সাংবাদিকদের মাঝেও গ্লাপস ও পিপিই বিতরণ করা হয়। চলমান কার্যক্রমের মধ্যে শহরে রড় ট্যাংকে গাড়িযোগে জীবাণুনাশক তরল ছিটানো, প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। শহরের আনাচে-কানাচে মশার ওষুধ ও স্প্রে কার্যক্রম অব্যাহত আছে। সরকারী খাদ্য সহায়তা কাউন্সিলরবৃন্দের মাধ্যমে সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে সামাজিক দূরত্ব রেখে বিতরণ করা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরবৃন্দের মাধ্যমে ওএমএস ভোগীদের নতুন তালিকা উপজেলা প্রশাসনের মাধ্যমে পূনরায় যাচাই-বাচাই চলছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এবং নাগরিকবৃন্দের সুবিধার জন্য ইতিমধ্যে মন্টু বাবুর মাঠে ‘বাজার’ স্থানান্তর করা হয়েছে।
এছাড়া মেয়র আবুল কালাম চৌধুরীর নিজ উদ্যোগে বেঁদেপল্লী, মাধবপুর, খারগাওসহ বিভিন্ন এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নগদ টাকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে। এসব চলমান কার্যক্রমের ব্যাপারে প্যানেল মেয়র তাপস চৌধুরী, প্যানেল মেয়র-২ আখলাকলুল আম্বিয়া সোহাগ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, সুদীপ কুমার দে, ধন মিয়া, নওশাদ মিয়া ও আছাব মিয়া নিশ্চিত করেছেন।