স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। সোমবার বিকালে শহরের উপকিলপাস্থ প্রেসক্লাব মিলনায়তনে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা শিল্পকলা একাডেমি সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, জেলা রোভার স্কাউটস সাধারণ সম্পাদক শাহ আবু নাসের, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবের আহমদ, সহ-সম্পাদক আব্দুস সালাম মাহবুব, দুর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ।