স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের উদ্যেগে কণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র ৪০ জন সদস্যদের মাঝে স্কাউট ড্রেস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুারহান উদ্দিন’র পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আইনুর আক্তার পান্না, সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, জেলা রোভার স্কাউটস’র সাধারণ সম্পাদক শাহ্ আবু নাছের, জেলা স্কাউটস’র কমিশনার ফইজুর রহমান, সাধারণ সম্পাদক তাহির আলী তালুকদার, কর্ণিকার মুক্ত স্কাউটস’র সহ-সভাপতি রেজুয়ানুল হক রাজা, সদর উপজেলা স্কাউটস’র কমিশনার গিয়াস উদ্দিন, জেলা রোভার স্কাউটস’র লিডার রায়হান উদ্দিন, কণিকার মুক্ত স্কাউটস’র যুগ্ম-সম্পাদক রুবেল আহমদ ও সহ-সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ ।