- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের হযরত আবু বকর সিদ্দীক (রা:) মাদরাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মাদাসা প্রাঙ্গনে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত আবু বকর সিদ্দীক (রা.) মাদারাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি আজিজুল হক, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন,সহ-ম্পাদক মো.নজরুল ইসলাম রুবেল, আব্দুস সালাম মাহবুব, ফজলে আলম রাব্বি, সদস্য-ফয়সল আহমেদ, ওমর ফারুক, রাকিব রায়হান ,মোহাম্ম আজাদ, জাকারিয়া ইমন প্রমুখ।
এতিমখানার প্রিন্সিপাল মুফতি আজিজুল হক বলেন, আমাদের মাদরাসার বেশীর ভাগ শিশুই এতিম।  রাতে ঘুমানোর সময় শিশুরা শীতে কষ্ট পেত। কর্ণিকার স্কাউট গ্রুপের সদস্যরা আমাদের মাদরাসার শিশুদের পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের মাদরাসার প্রতি ভবিষ্যতেও তাদের সদয় দৃষ্টি থাকবে।

  • [১]