স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরে রাস্তায় রাস্তায় ঘুরে করোনা সচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ করছে সুনামগঞ্জ কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
বৃহস্পতিবার সকাল থেকে হাতে মাইক ও মাস্ক নিয়ে সামাজিক দূরুত্ব বজায় রেখে দল তারা এ প্রচার চালাচ্ছেন। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতও এসময় উপস্থিত হয়ে মাস্ক বিতরণ করেন।
সুনামগঞ্জ কর্নিকা মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন বলেন, জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। কিন্তু কিছু মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এখনও রয়েছে বেশ অনীহা। তাই মানুষকে সচেতন করতে কর্ণিকা মুক্ত স্কাউটস গ্রুপ আজকে রাস্তায় নেমেছে। করোনাভাইরাস মুক্ত করতে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের ঐ কার্যক্রম।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, কর্নিকা মুক্ত স্কাউটস গ্রুপ সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ায় এবং সমাজের সব সেবামূলক কাজেই তারা এগিয়ে আসে। এখন করোনা মহামারি রোধে স্বেচ্ছাশ্রমে রাস্তায় রাস্তায় ঘুরে তারা যে কাজ করছেন। তাদের উদ্যোগ সত্যিই প্রশাংসানীয়।
এসময় কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, সহ-সম্পাদক আব্দুস সালাম মাহবুব, এফ.আলম রাব্বি, এস.আর.এম দুর্জয় দত্ত পুরকায়স্থ, ইসরাত জাহান, ইশা, রোভার লুৎফুর রহমান, সোহানুর রহমান, ইয়াছির জাওয়াদ, অমিত, সাদিকুর রহমান, সাজু, সানোয়ার, মারজান, রিফাত, আসিফ, মাহদী, আবু হামজা, গার্ল ইন রোভার তনুশ্রী, মনোয়ারা, লাবিবা, বর্ষা, হাসনা, আমেনা প্রমুখ উপস্থিত ছিলেন।