- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনারের সভা

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। বৃহস্পতিবার বেলা ১১টায় শাল্লা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-মুক্তাদির হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ।
মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত শুকনো খাবার ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

  • [১]