- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কর্মস্থলে অনুপস্থিদের তালিকা চেয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়

সু.খবর ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যে সরকারের নির্দেশ অমান্য করে যারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের নামের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই তালিকা চাওয়া হয়।
সেখানে বলা হয়েছে, “করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে মন্ত্রণালয়ের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।”
এই নির্দেশনার পরেও কোভিড-১৯ দুর্যোগকালীন যেসব কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব কর্মস্থলে উপস্থিত নেই তাদের তালিকা তৈরি বরে গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে দুই অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
তার আগে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই লকডাউনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে সরকারের পক্ষ থেকে বার বার নির্দেশনা দেওয়া হয়। সূত্র : জনকন্ঠ

  • [১]