- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কর্মহীনদের ত্রাণ সহায়তা দিলো আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কর্মহীন মানুষদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রধান করেছে আওয়ামী লীগ। রোববার দিনভর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫০০ পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায় ও অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট মলয় চক্রবর্তী রাজু প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ ও আলু।

  • [১]