- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কর্ম প্রত্যাশী যুবকদের নিবন্ধন ফরম পূরণ শুরু

স্টাফ রিপোর্টার
জেলা যুব ইউনিয়নের উদ্যোগে কর্ম প্রত্যাশী যুবকদের নিবন্ধন ফরম পূরণ শুরু হয়েছে। ররিবার বিকাল ৪টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাশ খোকন, যুব নেতা মো. শাহ্ কামাল, দিরাই যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন্ময় দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা মনির হোসেন দুর্জয়।

  • [১]