সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মানববন্ধন এবং অস্বাভাবিক হারে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মতবিনিময় সভার কর্মসূচি ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সোমবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই
তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন এবং ২৯ আগস্ট সোমবার দুপুর ২টায় সমিতির ৫নং হলরুমে মতবিনিময় সভা।
বিজ্ঞপ্তিতে জেলা আইনজীবী সমিতির সদস্যদেরকে আগামী রবি ও সোমবার ঘোষিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি