জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৭, ৮,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার জিদপুর পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাছা মিয়ার সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দীপালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সহ-সভাপতি ছালিক মিয়া,নুরুল হক, সাংগঠনিক সম্পাদক যুবরাজ মিয়া, ছালেক মিয়া,ক্রীড়া সম্পাদক কদ্দুছ মিয়া, দপ্তর সম্পাদক জিতেন্দ্র কুমার দাশ,সাংস্কৃতিক সম্পাদক আব্দুন নুর,তথ্য ও গবেষনা সম্পাদক সৈয়দ এরশাদ আলী, কোষাধ্যক্ষ ফজর আলী, ৯ নং ওয়ার্ড সদস্য সাজ্জাদ মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য অর্জুন দাশ, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ওয়াজিদ মিয়া,ফয়জুল ইসলাম, আব্দুল লতিফ, ছমির মিয়া,৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া,৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চন্দন মিয়া,৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মন্তেশর আলী,২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শচিন্দ্র দাশ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াজ মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গুরুপদ দে, উপজেলা যুবলীগ নেতা হারুণ মিয়া,রাাধেশ দেবনাথ,শাহ আলম,জাহাঙ্গীর মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল বক্স,তোফাজ্জল হক, রায়হান মিয়া, কামাল হোসেন লিলু, আলী হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক মিয়া, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন, আনোয়ার হোসেন শিপু প্রমুখ। সভায় ২৯ জুলাই কলকলিয়া ইউনিয়নের মজিদপুর পয়েন্টে তিনটি ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে গুলশান হামলার প্রতিবাদ ও দেশের সার্বিক মঙ্গল কামনায় এক সভার আয়োজন করা হয়। সভা সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।