- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কলকলিয়ায় নৌকা ও চশমা সমর্থকদের মধ্যে সংঘর্ষ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের শাদিপুর গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমথর্কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন দুই সমর্থক। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দ্বীপক কান্তি দে’র নৌকা সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদিপুর গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম  ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাসিমের চশমা প্রতীকের সমর্থক ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ নেতা একই গ্রামের বাসিন্দা মকসুদ আহমদের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে এ নিয়ে দ্ইু পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মৃত রাশিদ উল্লার পুত্র রফাত উল্লা (৫০) ও শফিক মিয়ার পুত্র রিজভী আহমদ (৩১) নামে দুই সমর্থক আহত হন। আহতদের কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে জগন্নাথপুর থানার এসআই অর্নিবান জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত।  

  • [১]