কলকলিয়া ইউনিয়ন সংবাদ দাতা
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকিলয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কলকলিয়া বাজারে শোকসভার অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মঙ্গলবার ইউনিয়ন ছাত্রলীগের
উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়েক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাত্র লীগের সহ সভাপতি রাহিম আহমদ, অলিউর রহমান, ফয়সল আহমদ, যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।