জগন্নাথপুর অফিস
কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পালে হাওয়া লাগতে শুরু করেছে। নৌকার পক্ষে মাঠে নেমেছেন কলকলিয়া ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় নেতা বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার তিনি ছাত্রলীগের একটি সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দ্বিপক কান্তি দে দীপালের পক্ষে নৌকায় ভোট চান। এছাড়াও তিনি
নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। তাঁর এই আহ্বানে ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের পাশাপাশি ভোটের মাঠে ইতিবাচক সাড়া মিলবে বলে আশা করছেন ইউনিয়নবাসী।
কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বিপক কান্তি দে দীপাল, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ আহমদ, সহ-সভাপতি অলিউর রহমান, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ, সাইজুল ইসলাম সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।