- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কলকলিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা কলকলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিপন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ।
এছাড়াও অতিথি   হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সালমান উদ্দিন, দপ্তর সম্পাদক সালেক রায়হান, শিক্ষা বিষয়ক সম্পাদক  জাফর ইকবাল প্রমুখ।

  • [১]