সু.খবর ডেস্ক
আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় বিশ্ব সিলেট উৎসব। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের ২৫ বছরপূর্তি উপলক্ষে যোধপুর পার্ক বয়েজ স্কুল প্রাঙ্গণে এ উৎসবে ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটিরা অংশ নেবেন।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সিলেটের কৃতী সন্তান আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পরিবেশমন্ত্রী মোহাম্মদ শাহাবউদ্দিন, ভারতের ছত্তিশগড় রাজ্যের সাবেক রাজ্যপাল শেখর দত্ত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএম শফি সামি, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, সিলেটের মেয়র আরিফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রধান সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. ভীষ্ফ্মদেব চৌধুরী, আসামের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অমলেন্দু চক্রবর্তী প্রমুখ। এ ছাড়া উপস্থিত থাকবেন ভারতের সরকারি পর্যায়ে কর্মরত সিলেটি বংশোদ্ভূত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ভারত সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধিসহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ভারত সরকারের শীর্ষ অর্থনীতিবিদ বিবেত দেবরায় এবং লোকসভার সদস্য মালা রায় ও রজদীপ রায়।
উৎসবের দ্বিতীয় দিন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সন্ধ্যা। এ পর্বে থাকছে সেমিনার, প্যানেল ডিসকাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথের সিলেট সফরের শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ এ সিরিজ সেমিনারে অংশ নেবেন অধ্যাপক ড. ভীষ্ফ্মদেব চৌধুরী (রবীন্দ্রনাথের সিলেট ভ্রমণ), অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম (শান্তিনিকেতনে সিলেট ভ্রমণের প্রভাব), অধ্যাপক ড. জাফির সেতু (সিলেটে রবীন্দ্রচর্চা : শতবর্ষের নিরিখে ১৯১৩-২০১৩), অধ্যাপক ড. অমলেন্দু চক্রবর্তী (রবীন্দ্রনাথ ও সিলেটি সংস্কৃতি), অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায় (রবীন্দ্র লেখনীতে বিভিন্ন অঞ্চলের প্রভাব), দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি (রবীন্দ্রনাথ :আজকের আলোকে)।
সেমিনার সমন্বয়ক হিসেবে থাকছেন অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদ (আমেরিকা)। সঞ্চালনায় থাকছেন সাংবাদিক ও টিভি উপস্থাপক রক্তিম দাশ (কলকাতা) এবং ‘দেশে বিদেশে’ সম্পাদক নজরুল মিন্টো (কানাডা)।
উৎসবে থাকছে ‘কালচারাল হেরিটেজ অব সিলেট’ বিষয়ক প্যানেল ডিসকাশন। এ পর্বে সিলেটি সাহিত্য ও এর সূত্র নিয়ে কথা বলবেন ড. মোস্তাফা বাহার চৌধুরী, সিলেটি পঞ্চকবি ও অন্যান্য কৃতী সিলেটি নিয়ে কথা বলবেন রাশেদা কে চৌধুরী, সিলেটি নাগরী ও সিলেটি কৌতুক নিয়ে কথা বলবেন ড. অমলেন্দু চক্রবর্তী, সিলেট ও আসাম নিয়ে কথা বলবেন নাসির চৌধুরী এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সিলেটিদের ভূমিকা নিয়ে কথা বলবেন কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম (বীরপ্রতীক)।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পীরা। এ ছাড়া যুক্তরাজ্য থেকে হিমাংশু গোস্বামীসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটি বংশোদ্ভূত প্রখ্যাত শিল্পীরা অংশ নেবেন। সিলেট থেকে অংশ নিচ্ছেন উৎপলা দাস, রুমা নাগ, রানা সিংহ, লাভলী দেব, প্রতীক এন্দো প্রমুখ। ভারত থেকে অংশ নেবেন জি সারেগামা বিজয়ী দেবজিৎ সাহা, অধ্যাপক মোহন সিং, নৃত্যশিল্পী সোনালী আচার্য, মিরাক্কেল বিজয়ী তপন দাস, মাদল, শ্রীভূমি প্রমুখ।
সূত্র : সমকাল