স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,‘নিরপরাধ বিদেশীদের হত্যা করে পৃথিবীব্যাপী আমাদের সম্মান নষ্ট করা হচ্ছে। আমরা লজ্জিত, বিদেশীদের কাছে জবাব দেবার ভাষা নেই আমাদের। যারা এসব করছে, তারা কোন ধর্মের পক্ষে এটি করছে, এটা বলাও গুনাহ্ হবে, কোন ধর্মেই এমন হত্যাকা-কে সমর্থন করে না, ইসলাম তো নয়ই’। বোমা মেরে জবাই করে, সন্ত্রাস সৃষ্টি করে, এরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন শুরু হয়েছে, এটি বাধাগ্রস্ত করতে চায়। মেট্রোরেল করতে যারা সহায়তা করতে এসেছিল, এদের হত্যা করা হয়েছে। এরা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এসব সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে সকলে মিলে। দেশবাসীর কলঙ্ক মুছতে হলে, গ্রামের সহজ-সরল মানুষ থেকে শুরু করে সকলকেই জঙ্গীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাঁতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্রা-িং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহ্রিয়ার’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- তথ্য সচিব মরতুজা আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ভারপ্রাপ্ত ইউএনও সমীর বিশ্বাস, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামীন, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন,‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন মহাযজ্ঞ চলছে, এক সময় যে জীবধারায় নৌকায় আসতেই ভয় পেতেন মানুষ, এইখানে গাড়ি করে এসে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্রা-িং বিষয়ক প্রচার কার্যক্রম করছি আমরা। সারা দেশেই এমন উন্নয়ন কার্যক্রম চলছে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী এমএ মান্নানের উদ্যোগে এমন প্রত্যন্ত এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করায় তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন,‘মাননীয় মন্ত্রী এই দূর্গম জনপদেও শীঘ্রই বিদ্যুৎ পৌঁছে দেবার ব্যবস্থা করবেন শুনে আমি আনন্দিত হয়েছি’। তিনি সরকারের উন্নয়ন কর্মকা- এগিয়ে নেবার জন্য সকলকে সরকারের প্রতি সমর্থন রাখার অনুরোধ জানান।এদিকে আমাদের জগন্নাথপুর অফিস থেকে জানানো হয়েছে, অর্থ ও প্ররিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান শনিবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদপুর্নমিলনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ।