স্টাফ রিপোর্টার
কলেজের অনেক ছাত্র সরকারের অনেক উচ্চ পদে আসিন আছেন। জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এমপিসহ জনপ্রতিনিধিরাও রয়েছেন। বর্তমানেও এ কলেজ থেকে পাশ করা মেধাবী ছাত্ররা কলেজের সুনাম অক্ষুন্ন রাখছেন। আপনাদেরকে কলেজের উন্নয়নে উদ্যোগ ও অবদান রাখতে হবে।
শুক্রবার সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭৫ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা
সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা কলেজকে নতুন মাত্রা দিবেন। এমন বেহাল দশার কলেজ অন্য কোন জেলায় নেই। মন্ত্রী মহোদয়কে আমি জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, কিছু বাস্তবায়নও করেছেন। আপনাদের স্বপ্নের সমান হয় যেনো কলেজের উন্নয়ন।