ছাতক প্রতিনিধি
ছাতকে কলেজ ছাত্র বুরহান উদ্দিনের উপর থেকে ‘ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক ডিগ্রী কলেজ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যনারে সোমবার দুপুরে শহরের শহীদমিনার চত্ত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা রিয়াদ চৌধুরীর সভাপতিত্বে এবং ছাত্রনেতা আব্দুল কাদির তালুকদার ও জাহাঙ্গির আলমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা পংকজ চৌধুরী, ছাত্রনেতা জামায়েল আহমদ ফরহাদ, গিয়াস উদ্দিন, জেনিস আহমদ, মুশতাক আহমদ, নয়ন আহমদ, বিলাল মিয়া, মারুফ আহমদ, ফয়ছল আহমদ, ছালেহ আহমদ, সাজু আহমদ, রুবেল আহমদ, ফাহিম আহমদ রোকন, ফখর আহমদ, শাহীন মিয়া, পারভেজ আহমদ, মোহাম্মদ তারেক, আব্দুল্লাহ, সেলিম আহমদ, রাজ কুমার দাস, নুর উদ্দন, পীযুষ দাস প্রমুখ। এসময় কলেজ ছাত্রনেতা শৈব দে, রিয়াদ আহমদ, হৃদয়, ফয়ছল মিয়া, ফহিম মিয়া, ছালেহ আহমদ, আফরোজা আক্তার সুপা, খাদিজা আক্তার লিমা, মারজানা বেগম, সাদিয়া সিদ্দিকা, আমিনা বগেম, সাদিয়া বেগম, ফারজানা বেগম ফৌজিয়াসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কালারুকা ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় আ.লীগে অনুপ্রবেশ করা অপর বিদ্রোহী প্রাথীর (সাবেক জাপা কর্মী) রোষানলে পরে কলেজ ছাত্র বুরহান উদ্দিন। নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত হলে কথিত এ নেতা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। বিভিন্নভাবে বুরহানসহ নৌকার কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় তারই সাজানো ‘অপহরণ করে ধর্ষণ চেষ্টা’ মামলায় বুরহানকে জড়ানো হয়। সাজানো এ মামলা থেকে কলেজ ছাত্র বুরহান উদ্দিনের নাম প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান কলেজের শিক্ষার্থীরা।