- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কলেজ ছাত্রের চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারী কলেজের ছাত্র আব্দুল্লাহ আল মাসুমের দুটি কিউনি বিকল হয়ে গেছে। তাকে সুস্থ করে তুলতে অনেক টাকার জরুরি প্রয়োজন। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে টাকা যোগান দেয়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে সহপাঠিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় আলফাত স্কয়ারে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মাসুমকে বাচাঁন, মাসুম বাচঁতে চায়’ শ্লোগান নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল্লাহ আল মাসুম সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। চলতি বছরের মার্চে আব্দুল্লাহ আল মাসুমের দুটি কিউনি বিকল হয়েছে। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসায় অন্তত: ২২ লাখ টাকার প্রয়োজন। মাসুমের চিকিৎসায় জন্য সকলে সাহায্যের হাত প্রসারিত করলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে মনে করেন তার সহপাঠিরা।
মানববন্ধনে মাসুমের সহপাঠিরা চিকিৎসায় সহায়তা প্রদানে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। মাসুম কে সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ- (পার্সোনাল-০১৬২৬৬২৯৬০২) ও ব্যাংক একাউন্ট নম্বর-২২৮২১০১০৮৮১০৪ পূবালী ব্যাংক শাখা সুনামগঞ্জ ।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ফয়জুল হক, সহপাঠী শ্রাবণী রায়, সাবরীনা শারমিন, কিশাল শেখর তালুকদার, মো. অমিত হাসান, অর্চি নাগ মিষ্টি, প্রিয়াংকা দাস, সোহাগ মিয়া, বিশ^জিৎ, মোস্তাক আহমদ, আবু উবায়দা, ফোবায়েল বন্যা, তাজিন বেগম, মারিয়া আক্তার, সৈকত আলী, রিজভী, মিনহাজ, তুষার ও নুর আলম প্রমুখ।

  • [১]