পি সি দাশ পীযূূষ, শাল্লা
‘সেইভ শাল্লা’ শাল্লা উপজলার তিনটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তিকৃত অসহায় কৃষক পরিবারের শিক্ষার্থীদের ভর্তি ফি প্রদান করেছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা গনমিলনায়তনে সংগঠনের সভাপতি শাল্লার কৃতিসন্তান ডাঃ আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও রুবেল শংকর বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লার সুনাম অর্জনকারী সুসন্তান পুলিশের ডিআইজি (প্রসাশন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ।
ভর্তি ফি প্রদান অনুষ্টানে উপজেলার তিনটি কলেজে মোট ৬ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয় । প্রধান অতিথি ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রত্যেক কলেজ অধ্যক্ষের হাতে ভর্তি ফি চেক তুলে দেন । চেক গ্রহন করেন তারা হলেন ,ভাটি বাংলা কলেজ অধ্যক্ষ রন্টু কুমার দাস ৫৮ হাজার টাকা, সাউদেশ্রী স্কুল এন্ড কলেজ অধক্ষ্য হরিপদ দাস ৪৮ হাজার টাকা ও শাল্লা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আব্দুস শহীদ ২ টি চেকে মোট ৫ লাখ ২৬ হাজার টাকার শিক্ষার্থী ভর্তি ফি বাবদ অর্থের চেক গ্রহন করেন ।
এসময় এইচএসসি পরিক্ষায় জেলার ১০ জন জিপিএ-৫ শিক্ষার্থীর মধ্যে ৬ জন শাল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থী হওয়ায় জেলা সেরা কলেজ হিসেবে কলেজ অধ্যক্ষসহ জিপিএ-৫ প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সেইভ শাল্লার অন্যতম ব্যক্তিত্ব সভার প্রধান অতিথি । ২০১৭ সনের সেই ৬ জন জিপিএ-৫ প্রাপ্তরা হলেন দিতি চৌধুরী পলি,তন্নি দাস,সুস্মিতা সরকার চাঁপা, ঐশী আফসানা, অমিতাভ চৌধুরী, সৌরভ বিশ্বাস । তাদের সফলতাকে মুল্যায়ন করে প্রধান অতিথি বলেন, এ সুনাম টিকিয়ে রাখার জল্য শাল্লার সকল স্কুল কলেজ কর্তৃপক্ষ এক হয়ে কাজ করার আহবান জানান প্রধান অতিথি চৌধূরী আব্দুল্ল্াহ আল মামুন ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস,সহকারী পুলিশ সুপার দিরাই সার্কেল বেলাল উদ্দিন , শাল্লা ডিগ্রি কলেজ অধ্যক্ষ্য আব্দুস শহীদ,সাউদেশ্রী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হরিপদ দাস, ভাটি বাংলা কলেজ অধ্যক্ষ রান্টু কুমার দাস, আ.লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক আল আমিন চৌধূরী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী, সেইভ শাল্লার পরিচালক ও কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সহ সভাপতি মিহির রঞ্জন দাস ও দিরাই উপজেলার আ.লীগ নেতা জগদীশ সামন্ত প্রমুখ।