- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কাইযেন কর্মশালায় ইতিবাচক পরিবর্তনে অংশগ্রহণের আহবান

আকরাম উদ্দিন
সামগ্রিক মান ব্যবস্থাপনা (টিকিউএম)’র মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন (জাপানী ভাষায় অব্যাহত উন্নয়ন) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)র সহযোগিতায় এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।  সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন টিকিউএম কোর্স উপদেষ্টা, আইপিএস, টিকিউএম সুনামগঞ্জ কোর্স ও যুগ্ম সচিব মো. মিজানুর রহমান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন কোর্স পরিচালক ও উপ-সচিব সুহেল ইমাম খান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর উপ-পরিচালক মো. আতিকুজ্জামানের পরিচালনায় সেমিনারের মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নাঈম মোহাম্মদ সফিউল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন ও এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব মো. মিজানুর রহমান বলেন,‘ কাইযেন (অব্যাহত উন্নয়ন) এর লক্ষ্যে  প্রত্যেক নাগরিক স্বদেশ প্রেম নিয়ে কাজ করলে দেশের সার্বিক পরিবেশ বদলে দেয়া করা সম্ভব। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে আদর্শ ও সাবলম্বী সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।’
তিনি বলেন,‘ জনসেবার মানোন্নয়নে স্ব-উদ্যোগে যতœ করে, উন্নয়ন করবো মোরা প্রতি বছর একটি করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণের কাছে যথোপযুক্ত সেবা পৌঁছে দেয়ার জন্য সরকারের জাতি গঠনমূলক সংস্থাসমূহ সেবার মানোন্নয়নের লক্ষ্যে কাইযেন কার্যক্রম শুরু করেছে। প্রতিটি অধিদপ্তরের উপজেলা পর্যায়ের অফিসসমূহে প্রতি বছর কমপক্ষে ১টি করে ক্ষুদ্র উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এই হিসাবে প্রতি বছর ১২ হাজার ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন বাস্তবায়িত হবে।’
দিরাইয়ের বাসিন্দা যুগ্ম সচিব মো. মিজানুর রহমান নিজের জন্মস্থান হাওরের জেলা সুনামগঞ্জ প্রসঙ্গে আরো বলেন,‘ সুনামগঞ্জে অনেকেই আসতে চান না। হয়ত ভাবেন এই জেলার অবহেলিত রাস্তা দিয়ে যাবো কী করে অথবা হাওর পাড়ি দিয়ে নৌকায় চলবো কী করে, ভয় লাগে। এমন নানা সমীকরণ মানুষের মাথায় কাজ করে। কিন্তু সুনামগঞ্জে আছে অপার সম্ভাবনা। আজ আমরা সকল সরকারী কর্মকর্তাদের সেমিনারে আহ্বান করেছি। আমরা যদি সবাই মিলে কাইযেন নিয়ে কাজ করি সুনামগঞ্জের পরিবেশ রাতারাতি বদলে যাবে। কেউ মনে করতে পারেন এখানে তো আমরা একটি প্রকল্প নিয়ে কাজ করবো। কেউ যদি দুইটি প্রকল্পের কাজ করেন। তাহলে এটা বোনাস। প্রতিবছর ছয়টি প্রকল্পের ৬জন যাবেন জাপানে, সাথে যাবেন আরও ৫ জন করে। বছরে ১১ জন জাপানে যেতে পারবেন। সকলের সহযোগিতায় সুনামগঞ্জ শহরকে পরিকল্পিত, সুন্দর ও সুস্থভাবে সাজিয়ে তোলার আহ্বান করছি। কেননা দেশ ও জাতিকে আমরা ভালবাসি। জেলা প্রশাসকের দায়িত্বে থাকাকালীন সময়ে আমরা সরকারী কোনো অনুদান ছাড়াই কুমিল্লা শহরের মেয়রকে নিয়ে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান করে পরিবেশ সুন্দর ও সুস্থ্য করে তুলেছি। আবর্জনা পরিষ্কার করে ফুলের বাগান তৈরি করেছি। কাইযেন বলছে আপনি দেশকে ভালবাসুন, মনের মতো করে সাজিয়ে তুলুন। আমরা কাইযেন নিয়ে কাজ করি। সুনামগঞ্জ জেলার আরও উন্নয়ন হবে। সংখ্যা দিয়ে কাজ নয়, গুণগতমানের কাজ করতে হবে সকলের।’
মুলপ্রবন্ধ উপস্থাপন করেন কোর্স উপ-পরিচালক ও উপ-সচিব সুহেল ইমাম খান। তিনি বলেন, ‘জাপানের শহর খুবই স্বচ্ছ, পরিকল্পিত এবং পরিচ্ছন্ন। তারা কাইযেন নিয়ে কাজ করেন। নিজের কাজ নিজেরাই করেন। পরিচ্ছন্নভাবে, পরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে করেন। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থা করলে, নির্দিষ্ট স্থানেই ময়লা ফেলতে হবে, ছড়িয়ে ছিটিয়ে ফেললে পরিবেশ নষ্ট হবে। দেশের উন্নয়নে পরিকল্পিত, সুন্দর ও সুশৃংখল কাজ করা সকলের প্রয়োজন।’
সেমিনারে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্যপ্রযুক্তি আইনুর আক্তার পান্না, জেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, দিরাই উপজেলা নির্বাহী অফিসার আলতাফ হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার পলি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, বিআরডিবির উপ পরিচালক মো: শামছুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা খান মোতাহার হোসেন প্রমুখ।

  • [১]