দোয়ারাবাজার প্রতিনিধি
শুক্রবার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে একাত্তরের বীরঙ্গনা নুরজাহান বেগম (কাকন বিবি) বর্তমানে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। কাকন বিবির অব¯হার খবর পেয়ে ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক কাকন বিবিকে দেখতে যান ওসমানী হাসপাতালে।
এসময় সাথে ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহবুবুর রহমান, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক জসিম আহমদ চৌধুরী রানা, পিএস মোশাহীদ আলী, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ।
সংসদস সদস্য মুহিবুর রহমান মানিক বীরঙ্গনা কাকন বিবির সুচিকিৎসার জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহবুবুর রহমান ও হাসপাতালের সকল চিকিৎসকের সাথে কথা বলেন। এদিকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া মুক্তিযোদ্ধা তহবিল থেকে বীরঙ্গনা নুরজাহান বেগম (কাকন বিবি) র’ চিকিৎসার জন্য ১৫ হাজার টাকার চেক দিয়েছেন। সোমবার কাকন বিবির মেয়ে সাবেক ইউপি সদস্যা হাসিনা বেগমের হাতে তিনি এ চেক তুলে দেন।