স্টাফ রিপোর্টার
শহরে ছাত্রলীগের কয়েকজন সমর্থকদের সাথে কালীবাড়ীর দুই যুবকের মারামারি হয়েছে। এতে কালীবাড়ীর ২ যুবক গুরুত্বর আহত হয়েছে। সোমবার বিকালে শহরের কাজীর পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, কালীবাড়ির মারুফ ও রাব্বি। তাদেরকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেয়ে ঘটিত বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কালী বাড়ির বাসিন্দা মারুফ ও রাব্বীর সাথে কাজীর পয়েন্ট এলাকায় ছাত্রলীগ কর্মী ইজাজ ইকরাম মুবিন, সাহাজুল কাজী ও রাজু দেবনাথের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মারুফ ও রাব্বি আহত হয়।
ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, শহরের উকিলপাড়ার বাসিন্দা ইজাজ ইকরাম মুবিন, কাজী ও বিশ্বম্ভরপুরের বাসিন্দা সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজু দেবনাথের সাথে কালিবাড়ি বাসিন্দা মারুফ ও রাব্বির বিরোধ চলছিল।
জেলা ছাত্রলীগের
সভাপতি ফজলে রাব্বী স্মরণ বলেন, ‘শহরের কাজীর পয়েন্টে সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের কেউ ছাত্রলীগের কর্মী নয়।’
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘কাজীর পয়েন্টে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে জেনে পুলিশ পাঠানো হয়েছিল। আহত দুইজনেক সিলেটে পাঠানো হয়েছে জানা গেছে। এখন পর্যন্ত কারো কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি।