- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কাজী আব্দুল্লাহ (রাহ:) এর ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কাজীর পয়েন্টের কাজী আলহাজ হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল্লাহ (রাহ:)—এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ষোলঘর কাজী অফিসের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ষোলঘর কাজী অফিসে সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির উপদেষ্টা কাজী মাওলানা আনম শরফুল বাশারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত কাজী আব্দুল্লাহ (রা:) এর পুত্র কাজী মাওলানা ফখর উদ্দীনের পরিচালনায় দোয়া মশফিলে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি কাজী মাওলানা শাহেদ আলী, মুফতি মাওলানা আব্দুল হক, নুরুল ইসলাম গাজী, জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সহ সভাপতি কাজী মাওলানা মোঃ নুরুল হক নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল মুকিত, কাজী মাওলানা সৈয়দ আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, প্রচার সম্পাদক কাজী মাওলানা আবুনুর মোঃ নুরুল আজিজ চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী মাওলানা মো. ইসহাক মিয়া, কাজী তাজুল ইসলাম, নুর আহমদ মাসুম প্রমুখ।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মো. হাবিবুর রহমান চৌধুরী। দোয়া—মাহফিল পরিচালনা করেন শহরের খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ আতাউর রহমান লস্কর।
উল্লেখ্য, তিনি ২০১৯ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরবণ করেন। দোয়া মাহফিলে জেলার বিভিন্ন অফিসের বিবাহ ও তালাক রেজিস্ট্রারগণ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • [১]