- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কাজী মোহাম্মদ আব্দুল্লাহ স্মরণে সভা

স্টাফ রিপোর্টার
শহরের কাজীর পয়েন্ট এলাকার হাফেজ মাও. কাজী মোহাম্মদ আব্দুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের মুক্তারপাড়া এলাকায় কাজী শফিক হজ্ব গ্রুপ কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কাজী মাও. শাহেদ আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহরের দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আলী নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার আরবী প্রভাষক আবু তাহির মোহাম্মদ খালিদ, হাফেজ আতাউর রহমান লস্কর, মাও. মফিজুর রহমান, মাও. আনোয়ার হোসেন খান, মাও. আশরাফ উদ্দিন, হাফেজ মাও. কাজী মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে কাজী মাও. ফখর উদ্দিন।
কাজী শফিক হজ্ব গ্রুপের পরিচালক শফিকুল ইসলামের পরিচালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ মো. আলী হোসেন, আব্দুল্লাহ আল মামুন, কাজী ফায়জুল করীম, জাহার উদ্দিন, ইলিয়াছ উদ্দিন, জামাল উদ্দিন, মাহমুদুল হাসান, নুর আহমদ মামুন। স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • [১]