দক্ষিণ সুনামগঞ্জ অফিস
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী একেএম মমতাজ উদ্দিন বলেছেন, ‘এবারের হাওর রক্ষা বাঁধে দুর্নীতির কোন সুযোগ নাই। কারণ কাজ শেষে ৩টি টিম কাজ পরিমাপ করবে।’ তিনি বলেন, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, ট্রাক্সর্ফোস ও দুদক ধাপে-ধাপে কাজ শেষ হওয়ার শেষ তারিখের মধ্যে এ ৩টি টিম কাজের পরিমাপ করবে। সময় মতো কাজ শেষ না করতে পারলে কাজের বাকি টাকা দেওয়া হবে না। তিনি বলেন, কাজ না করে টাকা নেওয়ার আর কোন সুযোগ নাই।
বুধবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী-খাল পুনঃখননের জন্য কাবিটা নীতিমালা-২০১৭ এর আলোকে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) সকল সদস্য, উপজেলা কমিটির সকল সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ সকল অংশীজনের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় কৃষক ও উপকারভোগীরা মহাসিংহ নদীর মুখে রাবার ড্যাম নির্মাণের দাবি জানান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদের পরিচালনায় উন্মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কেএম আনোয়ার হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ আবু বক্কর সিদ্দিক, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. শাহিনুজ্জামান, জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মাহবুবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, নুর কালাম, মনির উদ্দিন, নুরুল হক, আক্তার হোসেন, শফিকুল ইসলাম, আমিনুর রশিদ আমিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, যুবলীগ নেতা আলী হোসেন সহ প্রমুখ।