- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কাজ যতটুকু বিল ততটুক -বিভাগীয় কমিশনার

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলার মুচিবাড়ির ক্লোজার ও ধর্মপাশা উপজেলার কয়েকটি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ দেখে অসন্তোষ প্রকাশ করলেন সিলেটের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় হাওরের বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন তাঁরা।
হাওরের বাঁধ পরিদর্শকালে তাঁদের সাথে ছিলেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেন, পাউবোর প্রকৌশলী মো. সহিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুতালেব সহ জামালগঞ্জের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাবিটা নীতিমাল-২০১৭ (সংশোধিত) অনুয়ায়ী বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করে বাঁধে উপস্থিত পিআইসিদের সঠিক ভাবে কাজের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। এর মধ্যে জামালগঞ্জ অংশের মুচিবাড়ি খাল ২২ নং পিআইসি ও ধর্মপাশার ধানকুনিয়া হাওরের নূরপুর-বাবুপুর গ্রামের পাশের
ক্লোজার, শয়তান খালী ১২৪-১২৫ নং পিআইসি ও গজারিয়া-কামধরপুর গ্রামের মাঝের ক্লোজারের মাটির কাজ পরীক্ষা করেন তাঁরা।
জামালগঞ্জ অংশের পাকনা হাওরের আওতায় মুচিবাড়ির ক্লোজার ও ধর্মপাশা অংশের ধানকুনিয়া হাওরের নূরপুর-বাবুপুর গ্রামের পাশের ক্লোজারে বিধিমোতাবেক কম্পেকশন, হাইট, স্লোাপ না হওয়ায় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপজেলা প্রশাসন ও পিআইসিদের নির্ধারিত সময়ের মধ্যেই নীতিমালা অনুয়ায়ী হাওরের বাঁধের কাজ শেষ করার নির্দেশ দেন। বাঁধের কাজে কেউ কোন গাফিলতি করলে তার কোন ছাড় নেই বলেও হুঁশিয়ারী করেন।
বিভাগীয় কমিশনার ফেরার পথে জামালগঞ্জের উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ পিআইসিদের ২য় বিল দ্রুত দেবার প্রস্তাব দিলে বিভাগীয় কমিশনার বলেন, ‘যতটুকু কাজ, ততটুকু বিল’।

ু

  • [১]