- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কাঠইরে নান্দনিক ছাত্রকল্যাণ সেবা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সদর উপজেলার কাঠইর নান্দনিক ছাত্র কল্যাণ সংগঠনের আয়োজনে ছাত্রকল্যাণ সেবা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে অষ্টগ্রাম রাশ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তিন উপজেলার ৫২টি বিদ্যালয়ের মোট ৪৯৭ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসাবে পরীক্ষার হল পরিদর্শন করেন     কাঠইর নান্দনিক ছাত্র কল্যাণ সংগঠনের উপদেষ্টা পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন।
এসময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম রাশ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নান্দনিক ছাত্র কল্যাণ সেবা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক হারুন রশিদ, শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, রঙ্গারচর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সফিকুর রহমান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন ও সাবেক ছাত্রনেতা পিষুশ কান্তি দে। – (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]