- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কাঠইর নান্দনিক ছাত্র কল্যাণ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর

কাঠইর নান্দনিক ছাত্র কল্যাণ মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ আয়োজন উপলক্ষে সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার কাঠইর নান্দনিক পাঠশালায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠইর নান্দনিক পাঠশালার প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুস শহীদ, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  প্রেমানন্দ বিশ্বাস, সুনামগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন রশিদ, কাঠইর ইউনিয়ন পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিরতাজ আহমদ জালালী, কাঠইর নান্দনিক পাঠশালার প্রধান শিক্ষক সবিতা রানী দাশ,  সুব্রত তালুকদার, কাঠইর নান্দনিক ছাত্র কল্যাণের সভাপতি জাবেদ আহমদ, সহ সভাপতি রাহুল তালুকদার, সাধারণ সম্পাদক দুলন আহমদ, কোষাধ্যক্ষ উত্তম চৌধুরীসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় আগামী ১০ নভেম্বর কাঠইর নান্দনিক ছাত্র কল্যাণ মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং ১ অক্টোবর থেকে পরীক্ষার ফরম বিতরণ শুরু করার তারিখ  নির্ধারণ করা হয়।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]