- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কানাডায় তার সম্পদ রয়েছে কি না খোঁজ নেয়া হচ্ছে

সু.খবর ডেস্ক
ক্যাসিনো সম্পৃক্ততা, জিকে শামীমের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধানে সুনামগঞ্জ ১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।
জিজ্ঞাসাবাদ শেষে দুদকের ডিজি সৈয়দ মাহবুব খান জানান, এমপি রতন ও তার পরিবারের পাসপোর্টের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া কানাডায় তার সম্পদ রয়েছে কি না সে খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে এমপি রতনের অভিযোগ, রাজনৈতিকভাবে হেয় করতেই তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জানিয়েছে একটি পক্ষ।
গত কয়েকবছরে স্থানীয়দের কাছে এমপি রতন
আলোচিত তার বিলাসবহুল বাড়ি, জমিসহ বিপুল সম্পদের কারণে। চাঁদাবাজি বা জমি দখলই নয়, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগকে বাদ দিয়ে জামায়াত-বিএনপিকে গুরুত্ব দেয়া। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।
এর আগে, গত ২৪শে অক্টোবর দুদক থেকে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে রতনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।
গত ১০ ফেব্রুয়ারি তাকে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য নোটিশ দেওয়া হয়েছিল।
এর আগে ২৪ অক্টোবর দুদক থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই চিঠিতে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থপাচারের অভিযোগ এবং দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে বলা হয়।
গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০টি মামলা করেছে দুদক।
ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রায় ২০০ জনের তালিকা ধরে দুদক অনুসন্ধান করছে দুদক।
পরিচালক ছাড়া অনুসন্ধানে টিমের অপর সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

  • [১]