সুনামগঞ্জ জেলা কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে এইচএমপি উচ্চ বিদ্যালয়ে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জেলা কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতি কবি ইয়াকুব বখত বাহলুল’র সভাপতিত্বে এবং কাব্যকথা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক দোলন’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বরচিত কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কাব্যকথা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছড়াকার বাদশা গাজী।
এছাড়াও বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা হাইকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট শাহ আলম মহি উদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ।
এসময় উপস্থিত ছিলেন ছড়াকার কবি ওবায়দুল মুন্সি, পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি সৈয়দ আহমদ আশেকী, যুগ্ম সম্পাদক কন্ঠ শিল্পী রাহমান তৈয়ব, পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, সহ সম্পাদক একরামুল হক সেলিম, কবি মিলন আহমদ প্রমুখ।
এতে স্বরচিত কবিতা পাঠ, গান, স্মৃতিচারণসহ সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রেসবিজ্ঞপ্তি