- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কামরানের মৃত্যুতে ইমনের শোক

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি শোক বার্তায় বলেছেন, বদর উদ্দিন কামরান গণমানুষের নেতা ছিলেন। সহজভাবে মানুষের সঙ্গে মেশার সকল গুণাবলি ছিল এই নেতার মধ্যে। তাঁর মৃত্যুতে সিলেট অঞ্চলের আওয়ামী লীগ পরিবার একজন অভিভাবককে হারালো।

  • [১]