- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কারাতে ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র দ্বিতীয় দিন কারাতে ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক ও বালিকাদের ৫টি ওজন শ্রেণিতে কারাতে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
একক কাতায় ১ম (বালিকা) জাহিন চৌধুরী এবং ২য় (বালিকা) তাছলিমা বেগম এবং ১ম (বালক) বিজয়ী হয় রিয়াদ তালুকদার।
কুমিতে (বালিকা) (৫০ কেজি ওজনের) ১ম তাছলিমা বেগম, হুরায়রা আক্তার (৫৫ কেজি ওজনের) , তাবাসসুম তাসরিন অস্মিতা (৪০ কেজি ওজনের) ।
বালক কুমিতে ১ম সৌরভ বীর বর্মন (৪৫ কেজি ওজনের), রিয়াদ তালুকদার (৪৫ কেজি ওজনের) এবং শাহরিয়ার হাসান (৬০ কেজি ওজনের)।
সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ফ্রি স্টাইল (বালক) প্রথম শাল্লা উপজেলার সৌরভ আহমেদ এবং দ্বিতীয় সদর উপজেলার হেলাল আহমেদ।
১০০ মিটার ফ্রি স্টাইল (বালক) শাল্লা উপজেলার সৌরভ আহমেদ প্রথম এবং ছাতক উপজেলার তাওহিদ হোসেন দ্বিতীয়।
৫০ মিটার ফ্রি স্টাইল (বালিকা) প্রথম সাইমা আক্তার, দ্বিতীয় রানা বেগম।
১০০ মিটার ফ্রি স্টাইল প্রথম তৈয়বা আক্তার এবং দ্বিতীয় সামিয়া আক্তার।
২০০ মিটার ফ্রি স্টাইল (বালক) প্রথম হেলাল আহমেদ এবং দ্বিতীয় অন্তু চন্দ্র দাশ। বালিকা প্রথম মুন্নী আক্তার এবং দ্বিতীয় আকলিমা আক্তার।
এদিকে ৫০ মিটার ব্রেক স্টোক (বালক) প্রথম শাল্লা উপজেলার আজিজুর রহমান এবং দ্বিতীয় শান্তিগঞ্জ উপজেলার মাসুদ আহমেদ। বালিকা শান্তিগঞ্জ উপজেলার রানা বেগম প্রথম এবং দ্বিতীয় সদর উপজেলার জ্নাাত আরা লিমা। ১০০ মিটার ব্রেক স্টোক (বালক) প্রথম আজিজুর রহমান এবং দ্বিতীয় জামালগঞ্জ উপজেলার সজিব মিয়া। বালিকা প্রথম জ্নাাত আরা লিমা এবং দ্বিতীয় শান্তিগঞ্জ উপজেলার নাদিয়া আক্তার। ৫০ মিটার বাটারফ্লাই (বালক) ছাতকের তাওহিদ হোসেন প্রথম এবং দ্বিতীয় সদর উপজেলার হেলাল আহমেদ।
২য় দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ন্যাশানাল স্পোর্টস কাউন্সিলেরপ্র্রতিনিধি আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি সিরাজুর রহমান সিরাজ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
কারাতে কোচের দায়িত্বে ছিলেন সুজন মল্লিক দাস নিলয় এবং আলী আহমেদ। রেফারির দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম এবং আব্দুল ওয়াহিদ।
এসময় বক্তারা বলেন, মেধাবী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই নিয়মিত খেলাধুলা চর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করাও অত্যন্ত প্রয়োজন। কারণ শরীর ফিট তো সবই ফিট। যদি শরীর ফিট না থাকে তাহলে কোনো কাজেই কিন্তু মনোযোগ আসে না। আর তাই নিয়মিত শরীর চর্চার একটি উপযোগী পদ্ধতি হচ্ছে কারাতে প্রশিক্ষণ। শরীর চর্চার পাশাপাশি যে কোনো বিপদ থেকে নিজেকে সহজেই রক্ষা করার অন্যতম একটি কৌশল হচ্ছে কারাতে। তাই ছোটবেলা থেকেই যদি কোনো শিশু এই প্রশিক্ষণ রপ্ত করতে পারে তাহলে তার ভবিষ্যতটি অনেক উজ্জ্বল হবে। কারাতের মাধ্যমেও যে কেউ বিশ্বের কাছে আমাদের দেশকে তুলে ধরতেও পারবে। তাই এই কারাতে কে আরও জনপ্রিয় করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত।

  • [১]