- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কারারক্ষীদের সাথে সংঘর্ষ সিলেট ছাত্রলীগের ৮ নেতা বহিষ্কার

সু.খবর ডেস্ক
জেলা ছাত্রলীগের নিপু গ্রুপের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা নিপুর কারামুক্তিকে কেন্দ্র করে কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ানোর ঘটনায় এই আট নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি জানান।
বহিষ্কৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ-সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, সৌরভ দাস ও  ছয়েফ আহমদ।
বহিষ্কৃত সবাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর বালুচর গ্রুপের নেতা হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, বৃহস্পতিবার হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছেন।

  • [১]