স্টাফ রিপোর্টার
টাংগুয়ার হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, শনিবার বিকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের নাছির উদ্দিন ও কামাল মিয়াকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় আটক করে পুলিশ। এরপর সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালতের সামনে আটককৃতদের হাজির করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই জনকেই ১০ হাজার টাকা জরিমানা করেন।