- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে তাহিরপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা কালবৈশাখীর ঝড়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা ও পুরানঘাট গ্রামের শতাধিক গাছপালা উপড়ে পড়ে, সেইসাথে বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে যায়।
এদিকে উপজেলার বৃহৎ বোর ফসলি ধানের হাওর শনি ও মাটিয়ান হাওরে শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, শুক্রবার রাতের কালবৈশাখীর ঝড়ে ইউনিয়নের গুটিলা ও পুরানঘাট গ্রামের শতাধিক গাছপালা উপড়ে পড়ে, সেইসাথে ৭/৮টি কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে যায়।

ভাটি তাহিরপুর গ্রামের কৃষক মহসিন মিয়া বলেন, শিলা বৃষ্টিতে শনির হাওরের উপর অংশের ফসল ৪ আনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই কথা জানালেন, মাটিয়ান হাওরপাড়ের কৃষক সাঞ্জব উস্তার।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান—উদ—দৌলা বলেন, শিলাবৃষ্টিতে উপজেলার শনি, মাটিয়ান হাওরে ক্ষতি হয়েছে।

  • [১]