- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি

শহীদনুর আহমেদ
জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা, আধাপাকা ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ৮ থেকে ৯ টার মধ্যে জেলার  উপর দিয়ে প্রবল গতিতে বয়ে যাওয়া এই কাল বৈশাখী ঝড়ে এ ক্ষয় ক্ষতির ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান ঝড়ের ক্ষয়ক্ষতি সত্যতা স্বীকার করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূƒপণের কাজ চলছে ।
কালবৈশাখী ঝড়ে জেলার সদর উপজেলা, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার কাঠইর  ইউনিয়নের উলুতুলু  মহিলা মাদ্রাসার  আধা-পাকা আবাসিক ভবনের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে।
ফাতিমা নামের এক শিক্ষার্থী জানায়, ঝড়ের সময় মাদ্রাসায় ৫০ জনের বেশি আবাসিক ছাত্রী অবস্থান করছিল। ঝড়ের তা-বে আতঙ্কগ্রস্ত হয়ে দিকবিদিক ছুটতে থাকে তারা। প্রচ-ে গতিতে বয়ে চলা বাতাসের ঝাপটায় চাল উড়ে গেলে নিচ তলায় গিয়ে আশ্রয়     
 নেয় তারা।  
মাদ্রাসার পরিচালক মাও. ছাব্বির আহমদ বলেন, রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা বোর্ডিং এর টিনের ছাউনি উড়িয়ে নিযে যায়। ছাত্রীদের চিৎকার শুনে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসেন শিক্ষকবৃন্দ। ঝড়ে প্রতিষ্ঠানের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সদর উপজেলার শাখাইতি গ্রামের পাশে অষ্টগ্রাম রাজগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের টিনসেন ভবনে গাছ পড়ে ঘর ভেঙে গেছে। এসময় ওই টিনসেড ঘরের অনেক টিন উড়িয়ে নিয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শাহীদ।
এদিকে সদর উপজেলার মোল্লাপাড়া ইউপির শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কফিল উদ্দিন জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে টিনের চালা উড়ে যাওয়া ও ভবনে ফাটল দেখা দেয়ায় বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এছাড়াও ঝড়ে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উপর বড় একটি গাছ বিধ্বস্ত হলে জেলার সঙ্গে জামালগঞ্জ’র সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। সড়কের দুইপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সড়কে আটকা পড়েন জামালগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচনে আইন-শৃংখলার দায়িত্বে থাকা র‌্যাব-পুলিশের সদস্যরা।
গাছটি কেটে রাস্তা থেকে অপসারণ করা হলে দুপুরের পর যান চলাচল স্বাভাবিক হয়।

  • [১]