- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কালীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

স্টাফ রিপোর্টার
পৌরশহরের পাশের দেখার হাওরে মাছ ধরতে যেয়ে বিদ্যুতের তারের সঙ্গে বৈঠা জড়িয়ে জসীম (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত জসীম পৌরশহরের কালীপুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নৌকায় বসে মাছ ধরার সময় উপরে ঝুলতে থাকা বিদ্যুতের একটি তারের সাথে জসীমের বৈঠা লেগে যায়। তারে বৈঠা লাগার পর জসীম পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে জসীমকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

  • [১]