স্টাফ রিপোর্টার
শহরের কালী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরির্দশন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে পরির্দশন করেন ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সংকট নিয়ে প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন। এসময় বিদ্যালয়ের নানা সমস্যার কথা শুনে তিনি তা সমাধানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা
কমিটির সভাপতি শেরগুল আহমদ, প্রধান শিক্ষিকা নমিতা সরকার, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, তাহিরপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান প্রমুখ।