- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কালী বাড়ি থেকে চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার
শহরের কালী বাড়ি এলাকা থেকে সাব্বির আহমদ (২০) নামের এক চাঁদাবাজকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। রবিবার রাত প্রায় ৮ টার সময় তাকে সদর থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই ইমতিয়াজ সরকার তাকে আটক করে। আটককৃত সাব্বির শহরের সোমপাড়ার রজব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির আহমদ দীর্ঘদিন ধরে কালী বাড়ি এলাকার স্বর্ণ ব্যবসায়ীসহ স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজী করে আসছিল। ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে বিষয়টি সদর থানা পুলিশকে জানায়। রবিবার সন্ধ্যার পর সে কালী বাড়ি এলাকার স্বর্ণ ব্যবসায়ী বিধান দাস ও  রিপ্টু দাসের দোকানে চাঁদাদাবি করছিল। চাঁদা না পেয়ে সে দোকান থেকে একটি স্বর্ণের একটি চেইন ছিনতাই করার চেষ্টা করে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ কালী বাড়ি এলাকা থেকে সাব্বির আহমদকে আটক করে।
সদর থানার এসআই মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সাব্বির আহমদ কালী বাড়ি এলাকার ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন ধরে নানাভাবে চাঁদা দাবি করে আসছিল। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পর কালী বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • [১]