স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের মধ্যবর্তী স্থানে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ নিয়ে মতভিন্নতা দেখা দেয়ায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ রবিবার শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে না।
শনিবার রাত সাড়ে ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের ব্যক্তিগত সহকারি মিল্টন পুরকায়স্থ। মিল্টন পুরকায়স্থ দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন আজ রবিবার বিকালে শহরের সুশীল সমাজের প্রতিনিধি ও সিনিয়র আইনজীবীদের সাথে তিনি বৈঠক করবেন। সুনামগঞ্জ পৌরসভায় এই বৈঠক হবে।