- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার
বেতনস্কেল ও পদের নাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ৬ দিনের কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জে বেলা ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কর্মচারীরা।
কর্মসূচীর প্রথম দিনে সোমবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। আগামীকাল সকাল থেকে আবারও কর্মবিরতি করবেন তারা।
এছাড়া ২২ থেকে ২৩ জানুয়ারি সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ১২টা পর্যন্ত কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ এবং ২৭ থেকে ২৮ জানুয়ারি সকালে একই ধরণের কর্মসূচী পালন করবেন কর্মচারীরা।
সারাদেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদের বেতনস্কেল ও পদনাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে।

  • [১]