স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ৮৭ ইউনিয়ন ও চার পৌরসভার এক লাখ ৫৯ হাজার ৯০৩ পরিবারের মধ্যে আগামীকাল (১৭ জুলাই) থেকে ভিজিএফ’এর চাল বিতরণ শুরু হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, প্রতি ইউনিয়নের ১৫০০ থেকে ২০০০ পরিবার ১০ কেজি করে চাল পাবে। ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৫০০ মে.টন চাল বরাদ্দ হয়েছে। আগামীকাল থেকে এই ভিজিএফ’এর চাল বিতরণ শুরু হবে।