- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কিন্ডার গার্টেন পরিচালকদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন পরিচালকদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌর শহরের নতুন পাড়ায় ফারিহা একাডেমির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অজিত কুমার দাশ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুল ইসলাম জাকের’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. এনামুল হক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের মহাসচিব মো. সাফায়াত হোসেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, সহকারী মহাসচিব মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সচিব ইঞ্জিনিয়ার মো. শাওন আহম্মদ, ফারিহা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভা শেষে কিন্ডার গার্টেন পরিচালকদের পুনর্বাসনে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

  • [১]