বিশেষ প্রতিনিধি
হাওরে ধান গেছে, মাছ গেছে, হাঁস মুরগি গেছে। গবাদি পশুর খাবারের ব্যবস্থা নেই। মানুষের ঘরে ঘরে অভাব। দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে, সেটি সরকার আমলে নিচ্ছে না। হাওরের সমস্যা চিহ্নিতকরণ এবং কার্যকর স্থায়ী সমাধানের দাবিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হাওর সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
শনিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি ও বাসদের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে কমিউনিস্ট পার্টি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাজ্জাদ জহির চন্দন, রাজেকুজ্জামান রতন, জলি তালুকদার, শরীফুজ্জামান, লাকি আক্তার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হক, ডা. এনামুল হক ইদ্রিস, সুনামগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি চিত্ত রঞ্জন তালুকদারসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনে ১৬ দফা দাবি উত্থাপন করে তা অবিলম্বে বাস্তাবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তা না হলে ঈদের পর হাওরবাসীকে নিয়ে বৃহৎ আন্দালনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সম্মেলনের থেকে জানানো হয়।
উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে- চৈত্রের বন্যায় সর্বশ্বান্ত হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষনা করতে হবে, হাওর এলাকার সকল জলমহালের ইজারা বাতিল করে জন-সাধারণ যেন উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ করতে পাওে, সেই সুযোগ সৃষ্টি করতে হবে, সারা বছর হাওরে রিলিফ ও রেশনের মাধ্যমে চাল,আটাসহ নিত্য প্রয়োজনীয় ৮টি সামগ্রী পোঁছে দেয়ার ব্যবস্থা নিতে হবে, ত্রাণ বিতরণে ঘূষ-দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ বন্ধ করতে হবে, ১০ টাকার চাল ক্রয়ের সুযোগ সারা বছর রাখতে হবে, হাওরে পর্যাপ্ত পরিমাণ পোনা মাছ সরবরাহ ও প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে মাছের অভয়ারণ্য তৈরি এবং গবাদি পশুর জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ করতে হবে, হাওরে এলাকায় চাষীদের জন্য সুদসহ সকল প্রকার কৃষি ঋণ,এনজিও ঋণ,মহাজনী ঋণ মওকুফ করে আগামী মৌসুম পর্যন্ত পর্যাপ্ত পরিমান কৃষি উপকরণ ও নতুন করে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান ও শস্য বিমা চালু, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম নিয়ন্ত্রণে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পান উন্নয়ন বোর্ড, ঠিকাদার, পিআইসি ও সরকারি দলের দুর্নীতিবাজ ব্যক্তিসহ দায়ীদের গ্রেপ্তার- দৃষ্ঠান্তমূলক শাস্তি, পরিকল্পিতভাবে হাওর অঞ্চলে সমস্ত নদী ও খাল এবং পানি নিস্কাষনের সংযোগ নদীসমুহ খনন, হাওরে ফসল রক্ষা বাঁধ, বেরি বাঁধ যথাসময়ে নির্মাণ ও মেরামত করতে হবে, আইন করে দুর্দাশাগ্রস্ত কৃষকদের জিম্মি করে গবাদি পশু ও জমি বেচা- কেনা এবং দাদন ব্যবসা বন্ধ করতে হবে, হাওর এলাকর জন্য পাহাড়ি ঢলের পূর্বেই তোলা যায় এমন ধানের জাত উদ্ভাবন এবং আবাদের ব্যবস্থা করতে হবে, একাদশ শ্রেণীতে ভর্তিসহ হাওর অঞ্চলে নি¤œর আয়ের পরিবারের শিক্ষার্থীদের বিনা মুল্যে শিক্ষা নিশ্চয়তা প্রদানসহ ১৬ টি দাবি পেশ করা হয়। দাবিগুলো হাওরের জনগণের বাঁচার স্বার্থে অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
পরিশেষে বক্তারা বলেন, হাওরের দুই কোটি মানুষের দাবি উপেক্ষা করে সরকার যে বাজেট প্রণয়ন করেছে সেটা গ্রহণযোগ্য নয়। তারা হাওরবাসীর মতামতের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প প্রণয়ন এবং তাদেরকে নিয়ে তা বাস্তবায়নের দাবি জানান। হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে সমস্যা সমাধানে কার্যকর স্থায়ী সমাধানেরও দাবি জানানো হয়।
কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কিশোরগঞ্জ ছাড়াও নেত্রকোণা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভাপতি মো.নজরুল ইসলাম জানান, হাওর সম্মেলনের মাধ্যমে আমরা হাওরের বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ ১৬ দফা দাবি তুলে ধরেছি। আশা করি সরকার দেশ ও জনগণের স্বার্থে দাবিগুলো বাস্তবায়নের আন্তরিক হবে।