- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কীটনাশকের বিষ থেকে কৃষিকে বাঁচাতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
কীটনাশকের বিষ থেকে কৃষিকে বাঁচাতে এবং প্রাকৃতিক কীটনাশক ব্যবহার পদ্ধতি বাড়াতে সংবাদ সম্মেলন করেছে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক মৈত্রী সংগঠন। রবিবার সকালে উকিলপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কৃষক মৈত্রী (কেকেএম) এর সাংগঠনিক সম্পাদক  
মো. খবির উদ্দিন ও ভার্ডের প্রজেক্ট ম্যানেজার মো. মোসলেহ উদ্দিন লস্কর জানান, কীটনাশকের বিকল্প পদ্ধতি ব্যবহার করে কৃষক ও কৃষি শ্রমিকসহ সকল মানুষকে স্বাস্থ্যের ঝুঁকি থেকে মুক্ত করতে সকলের অংশগ্রহণ বাড়াতে হবে। দৈনন্দিন কৃষি কাজে এখন কীটনাশকের ব্যবহার চলে আসছে। এতে শারীরিক রোগ জীবণুসহ নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন কৃষকসহ নানা শ্রেণী পেশার মানুষ। স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে কীটনাশকের বিকল্প পদ্ধতি ব্যবহারের অভ্যাস গড়ে তোলতে হবে সকলের। ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষক মৈত্রী সংগঠন সরকারের কাছে কয়েকটি সুপারিশ দাখিল করেছেন। এর মধ্যে সমম্বিত উৎপাদন এবং বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে অথবা প্রাকৃতিক দ্রব্য দ্বারা উৎপাদিত জৈব বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করতে কৃষককে বিশেষ করে নারী কৃষকদের আর্থিক প্রণোদনা দেয়া। আইনগতভাবে অনুমোদিত সঠিক মাত্রার কীটনাশক ব্যবহার করা। তুলনামুলকভাবে কম কীটনাশক ব্যবহার করা করা এবং পর্যায়ক্রমে এর ব্যবহার বন্ধ করা বিষয়ে ৮টি সুপারিশমালা দাখিল করা হয়েছে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, বৈশাখী টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন প্রমুখ।

  • [১]